This website is under construction
তুরস্কে নাজমুদ্দিন এরবাকানের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি

Chhatrashibir President Visits the Grave of Necmettin Erbakan in Türkiye

10 October 2026

তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী, মিল্লি গোরেস (Milli Görüş) আন্দোলনের নেতা ও সাদাত পার্টির প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকানের (রহ.) কবর জিয়ারত করেছেন তুরস্ক সফররত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

ইস্তাম্বুলের মারকেজএফেন্দি কবরস্থানে জিয়ারতকালে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।