This website is under construction
তুরস্কের সাদাত পার্টির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কায়ার সঙ্গে ছাত্রশিবির সভাপতির সাক্ষাৎ

Chhatrashibir President Meets Saadet Party Vice President Mustafa Kaya in Türkiye

13 October 2026

তুরস্ক সফররত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আঙ্কারায় সাদাত পার্টির (Saadet Partisi) কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভাইস প্রেসিডেন্ট, তুরস্কের সংসদ সদস্য ও ন্যাটো প্রতিনিধিদলের সদস্য মোস্তফা কায়ার (Mustafa Kaya) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।