Chhatrashibir President Holds Exchange of Views with AGD Leaders in Türkiye
তুরস্ক সফররত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আঙ্কারায় Anadolu Gençlik Derneği (AGD)-এর প্রধান কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৈঠকে উভয় সংগঠনের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম, বিশ্ব ইসলামী আন্দোলনের গতিপ্রকৃতি, তরুণ প্রজন্মের ভূমিকা এবং আন্তর্জাতিক পরিসরে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এ সময় AGD-এর কেন্দ্রীয় সভাপতি Salih TURHAN, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক Emrullah DEMİR, শৃঙ্খলা বোর্ডের প্রধান Metin Yüksel DİNÇASLAN, মানবসম্পদ ও জনসংযোগ সম্পাদক Lokman ÖZKAN, সাংগঠনিক সম্পাদক Ahmet ŞANVER এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক Sinan Gülnar উপস্থিত ছিলেন। ছাত্রশিবিরের পক্ষে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।