Chhatrashibir Holds Freshers’ Reception and Career Guidance Programme in Uttara
11 October 2026
উত্তরা অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘Freshers’ Reception & Career Guideline Program–2026’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাখা সভাপতি রেজাউল করিম।