Chhatrashibir Holds Final and Prize-Giving Ceremony of July Memorial Football Tournament in Tangail
11 October 2026
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টাঙ্গাইল জেলা শাখা।
জেলা সভাপতি আবদুল আলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।