This website is under construction
শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ
Shaheed Mir Mahfuzur Rahman Mugdho
Date of Shahadat
:
18 July 2024

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ। আন্দোলনের সময় রাজধানীর উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের খাবার পানি বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় রামরাইল। তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এমবিএ করছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ফাইভারে এক হাজারের বেশি কাজ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিলেন।

এক নজরে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধঃ

নাম: শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ
পিতা: মীর মোস্তাফিজুর রহমান
মাতা: শাহানা চৌধুরী
জন্ম তারিখ: ৯ অক্টোবর ১৯৯৮
ভাই বোন: তিন ভাই
স্থায়ী ঠিকানা: রামরাইল, ব্রাহ্মণবাড়িয়া
শাহাদাতের তারিখ: ১৮ জুলাই ২০২৪
শাহাদাতের কারণ: গুলিবিদ্ধ
শাহাদাতের স্থান: আজমপুর, উত্তরা, ঢাকা।