This website is under construction
আল বিরুনী স্ট্রাকচারাল চ্যালেঞ্জ-২০২৫

Al-Biruni Structural Challenge–2025

24 November 2025

"Design the Future, Build the Strength"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার উদ্যোগে "Al-Biruni Structural Challenge–2025" অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সকাল ৮.০০ ঘটিকায় ক্যাম্পাস অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শাখা বায়তুলমাল সম্পাদক হাসানুল মুর্তাজা গালিবের সঞ্চালনায় এবং সভাপতি ফয়সাল পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ ফাখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. ফাউজান আব্দুর রাহমান এবং মহানগর বায়তুলমাল সম্পাদক সালমান সোয়াদ। এতে Structural Challenge-এ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মুয়াজ বিন আলী এবং ইয়াসিন ইদমাম।

আয়োজনে TRUSS Making Competition সেগমেন্টে ৩৯টি টিমের মোট ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরও একটি “Surprise Quiz” সেগমেন্টে ৬ জনকে পুরস্কৃত করা হয়।