এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কর্মপদ্ধতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচ দফা কর্মসূচি ও তার বাস্তবায়ন

সংগঠনের একজন আদর্শ কর্মী হতে হলে যেমন প্রয়োজন মজবুত ঈমান, খোদাভীতি, আদর্শের সুস্পষ্ট জ্ঞান, আন্তরিকতা, নিষ্ঠা, কর্মস্পৃহা ও চারিত্রিক মাধুর্য তেমনি প্রয়োজন কর্মসূচি ও কর্মপদ্ধতির যথার্থ অনুধাবন। কর্মসূচি ও কর্মপদ্ধতি সংক্রান্ত অজ্ঞতা বা জ্ঞানের স্বল্পতা যাবতীয় প্রচেষ্টা নিষ্ফল করে দেয়। ইসলামী আন্দোলনের অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবিরেরও রয়েছে একটি সুনির্দিষ্ট বাস্তবমূখী কর্মসূচি এবং তা বাস্তবায়নের জন্যে রয়েছে একটি বিজ্ঞানসম্মত কর্মপদ্ধতি। তাই এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে এই কর্মসূচি ও কর্মপদ্ধতি জানতে হবে, অনুধাবন করতে হবে। এর জন্যে প্রয়োজন বার বার অধ্যয়নের। প্রয়োজন চিন্তা, গবেষণা ও অধ্যবসায়ের প্রয়োগ। কর্মপদ্ধতির সাথে সক্রিয় কাজের রয়েছে গভীর সম্পর্ক। শুধু তাত্ত্বিক আলোচনার মধ্য দিয়ে কর্মপদ্ধতির সব কিছু পরিস্কার হওয়া সম্ভব নয়। সক্রিয় ও বাস্তব কাজের অভিজ্ঞতা কর্মপদ্ধতির প্রাণশক্তি। তাই আলোচনা-পর্যালোচনার সাথে সাথে তুলনামূলকভাবে পুরাতন ও দায়িত্বশীল কর্মীদের অভিজ্ঞতার আলোকে কর্মপদ্ধতিকে বুঝতে হবে-স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে। ইতিহাসলব্ধ জ্ঞান কর্মপদ্ধতিকে করে মার্জিত, সময়োপযোগী এবং বাস্তবমুখী। ইসলামী আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য যুগে যুগে আন্দোলনের যে মেজাজের জন্ম দিয়েছে তা কর্মীদেরকে উপলব্ধি করতে হবে। তাই ইসলামী আন্দোলনের সংগ্রামী ইতিহাসের পটভূমিতে এর কর্মপদ্ধতি অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে। নিম্নে আমাদের পাঁচ দফা কর্মসূচির বিশ্লেষণ ও তা বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ করা হলো। যারা এ সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে সংগঠনের কর্মী হিসেবে নিজ দায়িত্ব আঞ্জাম দিতে চান তাদেরকে এটা বুঝতে হবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হবে।