শহীদ মানজারুল ইসলাম তুহিন
১০ জানুয়ারি ১৯৯৪- ১৫ মার্চ ২০১৪ | ২১০
ব্যক্তিগত পরিচয়:
১৯৯৪ সালের ১০ জানুয়ারি সোমবার দিবাগত রাত ৮ টায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের শেখ পরিবারে পিতা শেখ মো: আফজাল হোসেন ও মাতা আনোয়ারা বেগমের প্রথম সন্তান হিসেবে ঘর আলোকিত করেন শহীদ মানজারুল ইসলাম তুহিন। চার ভাইবোনের মধ্যে তিনি ১ম।
স্থায়ী ঠিকানা : গ্রাম : চর টেংরাখালী, উপজেলা: কচুয়া, জেলা : বাগেরহাট।
শহীদের ব্যক্তিজীবন
শহীদের হাঁটাচলা কথাবার্তা বলা সবদিক থেকেই তিনি একটু আলাদা ছিলেন। যখন কারও সাথে কথা বলতেন হাসিমুখেই কথা বলতেন। তাকে কখনোই কারও সাথে রাগ করতে, খারাপ ব্যবহার করতে, ঝগড়া করতে দেখা যায়নি। যদি কেউ কখনো তার ওপর রাগ হতো বা রাগ করে কথা বলত তিনি হেসে উত্তর দিতেন। খুব অমায়িক একটি ছেলে ছিলেন শহীদ মানজারুল ভাই। তার পিতা-মাতার ভাষ্য, শৈশবকালে তিনি খুবই নরম ছিলেন যতটা নরম এখন তার থেকেও কোমল ছিলেন। ভাই-বোনদের ভেতরেও তিনি ছিলেন খুবই নরম এবং সভ্য। কোনো বদমেজাজি ভাব ছিল না তার ভেতরে। এলাকার কোনো প্রতিবেশী ও বন্ধুদের সাথে তার কোনো দিন ঝগড়া-বিবাদ হয়নি। মানজার ভাই প্রতিবেশীদের কাছে একজন ভালো ব্যক্তি ছিলেন। আর ভালো ছাত্র ছিলেন শিক্ষকদের কাছেও।
শিক্ষাজীবন
শহীদ মানজারুল ইসলাম তুহিন পারিবারিকভাবে লেখাপড়ার হাতেখড়ি। তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন তার গ্রাম চর টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম বিভাগে। কচুয়া সি.এস.পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩.৮৮ অর্জন করে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন কচুয়া ডিগ্রি কলেজ থেকে ৪.২০ রেজাল্ট নিয়ে। তিনি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ৩৮ তম স্থান অর্জন করে বাংলা বিভাগে একবছর অধ্যায়নরে পর বিশেষ কারণে বাগেরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি পি.সি কলেজ থেকে অর্থনীতি বিভাগে (সম্মান ২য় বর্ষ) অধ্যায়নরত ছিলেন। জীবনের লক্ষ ছিল শিক্ষকতা।
যেভাবে শহীদ হন
১৫ মার্চ ২০১৪ বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের দিন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। উপজেলা নির্বাচনে সংগঠনের মনোনীত প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিদতা করছিলেন। সকালে নির্বাচন শুরু হলে কেন্দ্রের কিছু আগে থেকে বিরোধী পক্ষ আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর কিছু লোকজন সেখানে দাঁড়িয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়।
যখন এই খবর নেতাদের কাছে পৌঁছে তখন সিদ্ধান্ত নেওয়া হয়, তৎকালীন ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারির নেতৃত্বে কিছু ছাত্র ওই কেন্দ্রের পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে যাওয়া ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার। শহীদ মানজারুল ইসলামেও সেখানে আসেন। শহীদ মানজারুল ইসলাম নরম প্রকৃতির মানুষ হওয়ায় দায়িত্বশীলরা তাকে চলে যাওয়ার জন্য বলে। এই কথা শুনে শহীদ মানজার বলেন ‘ভাই আমাকে চলে যেতে বলেন না। আমি আপনাদের না হয় লাঠি আর ইট কুড়িয়ে এনে দেবো।’
কিছু সময় পর ওই সন্ত্রাসীদের ভেতর থেকে কিছু সন্ত্রাসী এসে উল্টোপাল্টা গালাগালি দিয়ে কথা বলা শুরু করে। তারপর তারা ধাক্কা দিতে লাগলে এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি শুরু হয়। এতে আহত হয় ওদের কিছু লোক ও আমাদের কয়েকজন ভাই।
সংগঠনের নেতাকর্মীরা আস্তে আস্তে পিছু হটতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় মানজার ভাই সাথে নেই। মানজার ভাই যখন পেছনে ইট কুড়িয়ে আনতে যায় তখন তাকে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। প্রথম আঘাতটি চাইনিজ কুড়াল দিয়ে যখন তার মাথার ডান পাশে করে তখন তিনি মাটিতে পড়ে যান। পরবর্তী আঘাত গুলো গায়ে ও পায়ে করে। সংগঠনের ছেলেরা যখন পেছনে ফিরে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ওদিকে এগিয়ে যায়, তখন সন্ত্রাসীরা সব দৌড়ে পালিয়ে যায়। মানজার ভাইকে কোলে করে একটি মটরসাইকেলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি হাসপাতালে পৌঁছার আগেই পৌঁছে গেছেন মহান রবের সান্নিধ্যে।