সাথী
‘সাথী’রা হচ্ছেন সংগঠনের একটি পরিপূরক শক্তি। একজন কর্মীকে সংবিধানের ৯ নং ধারায় বর্ণিত শর্তাবলী পূরণ করে ‘সাথী’ হতে হয়। শর্তাবলী হচ্ছে:-
(১) সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে ঐকমত্য পোষণ করা।
(২) সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে সচেতনভাবে একমত হওয়া।
(৩) ইসলামের প্রাথমিক দায়িত্বসমুহ পালন করা।
(৪) সংগঠনের সামগ্রিক তৎপরতায় পূর্ণভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়া।
সাথী হতে হলে ‘সাথী’ হওয়ার জন্য আবেদন করতে হয় এবং তা কেন্দ্রীয় সভাপতি অথবা তার নিযুক্ত প্রতিনিধির নিকট পাঠাতে হয়। কেন্দ্রীয় সভাপতি বা তার প্রতিনিধি উক্ত কর্মী ‘সাথী হওয়ার উপযুক্ত বিবেচনা’ করলে তখন তাকে সাথী করে নেন। সাথী হিসেবে মনোনীত হলে তাকে সংবিধানের পরিশিষ্টে বর্ণিত সাথীর শপথ গ্রহণ করতে হয়।