এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
শহীদ মুহাম্মদ শাহজাহান
শহীদ মুহাম্মদ শাহজাহান
শাহাদাতের ক্রম
:
৮৮
শাহাদাতের তারিখ
:
১৯ মে, ১৯৯৬
শাহাদাতের স্থান
:
চট্টগ্রাম
সাংগঠনিক মান
:

শহীদ মুহাম্মদ শাহজাহান

০৭ মে ১৯৭৯ - ১৯ মে ১৯৯৬ | ৮৮

শাহাদাতের ঘটনা

১৯৯৬ সালের ২৯ জুলাই, ১২ রবিউল আউয়ালের পবিত্র দিন সোমবার। সীতাকুণ্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুহাম্মদ শাহজাহানকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন করে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীরা। মীরসরাই থানার হাইতকান্দি গ্রামের হানিফ সওদাগরের ২ ছেলে ২ মেয়ের মধ্যে মুহাম্মদ শাহজাহান ছিলেন সবার বড়।

বিস্তারিত বিবরণ
পিতা মাতা ভাইবোনদের আশার প্রতীক, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের মানবিক বিভাগের সেরা ছাত্র শাহজাহান আর বিকশিত হতে পারেননি। রোনাজারিতে পাগলপ্রায় হয়ে যান শহীদের আম্মা। আব্বা হয়ে যান শোকে পাথর। হানিফ সওদাগরের চোখে চোখ রেখে কোনো মন্তব্য করা যাবে না। সন্তান হারিয়ে তাঁর দু’টি চোখ আজ বোবা চাহনি নিষ্পলক, ইসলামী আন্দোলনের প্রহরায় অতন্দ্র অনড়।

২২ জুলাই সন্ত্রাসীরা পরীক্ষার হলে সুবিধাজনক মনে করে শিবির কর্মীদের ৪টি সিট দখল করে নেয়। শিবির কর্মী এ নিয়ে প্রতিবাদ করলে পরীক্ষা চলাকালে হলে আহত হন ৪ জন শিবিরকর্মী। কলেজ কর্তৃপক্ষ ও কর্তব্যরত পুলিশ সাহস করেনি সরকারি দলের মাস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পরীক্ষা শেষে শিবির নেতৃবৃন্দের হস্তক্ষেপে ঘটনার মীমাংসা হয়। ২৪ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মীমাংসিত ঘটনাকে পুনরায় চাঙ্গা করে কলেজ ক্যাম্পাসে তাণ্ডব চালায়। এতে আহত হয় ৪ জন শিবিরকর্মী। কিছু সময়ের মধ্যে তারা শিবির অয়োজিত রবিউল আউয়ালের স্বাগত মিছিলেও গুলি বর্ষণ করে। খুনের পিপাসা মিটাতে ব্যর্থ হয়ে খুনি চক্র বেলা সাড়ে ৩ টার সময় সীতাকুণ্ড আলীয়া মাদরাসায় গুলি বর্ষণ করে। পুলিশ এসময় আশ্চর্যজনকভাবে নীরব ছিল। সাধারণ ছাত্র-জনতার প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যায় নামার বাজার সেন পাড়ায়। এ হামলায় গুলিবিদ্ধ হন শিবিরকর্মী হারুনুর রশীদ যিনি এখন তার পঙ্গু বাম হাতটি নিয়ে বিচারের প্রতীক্ষায় দিন গুনছেন।

২৫ জুলাই সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে আহত করে শিবির কর্মী হেলাল উদ্দিনসহ ৩ জনকে। শিবির নেতৃবৃন্দ ঘটনা জানিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করলে কোনো এক অশুভ ইশারায় পুলিশ উল্টো হানা দেয় সীতাকুণ্ড আলীয়া মাদরাসায়। ছাত্রলীগ কর্তৃক শিবির কর্মীসহ ১৫ জন সাধারণ ছাত্রকে গ্রেফতার করে পুলিশি ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলা জড়িয়ে দেয়। একই দিন প্রশাসন ও কথিত সর্বদলীয় নেতারা বৈঠক করে। সীতাকুণ্ডে আর কোনো রাজনৈতিক কর্মসূচি থাকবে না বলে সিদ্ধান্ত হয় সেখানে। এতে সন্ত্রাসীরা খুনের নেশায় দ্বিগুণ উৎসাহে মেতে ওঠে।

২৯ জুলাই সাড়ে ৪টায় শহীদ শাহজাহান তাঁর বন্ধু শিবির কর্মী নুর হোসেনসহ কলেজসংলগ্ন রাস্তা দিয়ে রিকশায় চড়ে তাদের বাসায় যাচ্ছিলেন। ছাত্রলীগ সন্ত্রাসীরা রেলগেট হতে দু’জনকে জোরপূর্বক নিয়ে যায়। কলেজ মাঠে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে ইট, রড, লাঠি দিয়ে পিটিয়ে শাহজাহান ও নুর হোসেনের সমস্ত শরীর থেঁতলে দেয়। মারাত্মক আহত শাহজাহান পানি চাইলে খুনি দুলাল তাঁর মুখে প্রস্রাব করে। উপস্থিত নিরস্ত্র জনতা প্রতিবাদের সাহস পায়নি। দীর্ঘ দেড়ঘন্টা এ রক্তক্ষয়ের ঘটনায় পুলিশকে খবর দিলেও পুলিশ যথাসময়ে আসেনি। থানা হতে ঘটনাস্থলের দূরত্ব ছিল মাত্র আধা কিলোমিটার।

সন্ত্রাসীরা মৃত প্রায় শাহজাহান ও নূর হোসেনকে টেনে হিঁচড়ে তাদের বাসার দোতলায় রেখে উল্লাস করে। প্রিয় ভাই সত্যের সেনানী শাহজাহান সেখানেই শাহাদাৎ বরণ করেন। ঘটনা জানাজানি হলে সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত সীতাকুণ্ড সদর ছিল বিক্ষোভ-প্রতিবাদের নগরী। ৩০ জুলাই চট্টগ্রাম লালদিঘীতে জানাযা ও পরে শহীদের ক্যাম্পাস সীতাকুণ্ড কলেজ মাঠে জানা হয়ে শহীদের নিজগ্রামে তাঁকে দাফন করা হয়।

একনজরে শহীদ মুহাম্মদ শাহজাহান
নাম : মুহাম্মদ শাহজাহান
পিতা : হানিফ সওদাগর
মাতা : খায়রুন্নেছা
স্থায়ী ঠিকানা : গ্রাম- পশ্চিম হাইতকান্দি, পো- হাইতকান্দি, থানা-মীরশ্বরাই, জেলা- চট্টগ্রাম
ভাই বোনদের সংখ্যা : ২ ভাই ২ বোন
জন্ম তারিখ : ০৭-০৫-১৯৭৯ ইং
একাডেমিক যোগ্যতা : এইচএসসি ফলপ্রার্থী (বগাচতর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল প্রথম বিভাগে ১৯৯৪ সাল)
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান : সীতাকুণ্ড ডিগ্রী কলেজ
সাংগঠনিক মান : কর্মী (উপশাখার বাইতুলমাল সম্পাদক)
যাদের আঘাতে শহীদ : ছাত্রলীগ
আহত হওয়ার তারিখ : ১৯৯৬ সালে ২৯ শে জুলাই সীতাকাণ্ডু কলেজে গেট ভাড়া ঘরে বিকাল ৪টায়
কবর যেখানে : পারিবারিক করবস্থান
যে শাখার শহীদ : সীতাকুণ্ড শহর সাথী শাখা
শহীদের শখ : ইসলামী বই পড়া।

শিক্ষকদের প্রতিক্রিয়া
নিয়মিত ক্লাস করতো শিক্ষকদের সম্মান করতো তার মৃত্যুতে এই কলেজে একজন সম্ভাবনাময় ছাত্রকে হারাল। উল্লেখ্য, এই ঘটনার পর থেকে সীতাকুন্ড কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে।

বাবার প্রতিক্রিয়া
গ্রাম্য সহজ সরল পিতা হানিফ সওদাগর বলেন; এক বুক আশা ছিল ছেলে বড় হবে পরিবারের অভাব পূরণ করবে। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়ার তিনি খুশি। তিনি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বর্তমান শিবির কর্মীদেরকে আর দ্রুততার সাথে কাজ করে শহীদের রেখে যাওয়া কাজকে সমাপ্ত করার অনুরোধ করেন।