এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কর্মী

যে সমর্থক সক্রিয়ভাবে দাওয়াতী কাজ করেন, কর্মী সভায় নিয়মিতভাবে যোগদান করেন, বায়তুলমালে এয়ানত দেন এবং ব্যক্তিগত রিপোর্ট রাখেন তাকে আমরা কর্মী বলে থাকি। একজন কর্মী সাধারণতঃ নিম্নলিখিত কাজগুলি করে থাকেন :

(১) কুরআন ও হাদীস নিয়মিত বুঝে পড়ার চেষ্টা করা।
(২) নিয়মিত ইসলামী সাহিত্য পড়া।
(৩) ইসলামের প্রাথমিক দাবিসমূহ মেনে চলার চেষ্টা করা।
(৪) বায়তুলমালে নিয়মিত এয়ানত দেওয়া।
(৫) নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ ও দেখানো।
(৬) কর্মীসভা, সাধারণ সভা প্রভৃতি অনুষ্ঠানসমূহে যোগদান করা।
(৭) সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
(৮) অপরের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছে দেয়ার চেষ্টা করা।