সংবিধান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
পূর্বকথা
যেকোনো প্রতিষ্ঠানের সংবিধানই একটি মৌলিক দলিল হিসেবে বিবেচিত হয়। সংগঠন পরিচালনা, শৃঙ্খলাবিধান ও নীতিমালা সংরক্ষণে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংবিধান এক পবিত্র আমানত। এর প্রতিটি দিক কুরআন, সুন্নাহ ও ইসলামী আন্দোলনের ঐতিহ্যের আলোকে প্রণয়ন করা হয়েছে। তাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সকল কর্মতৎপরতা এ সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হয়।
মৌলিক নীতিমালাকে অক্ষুন্ন রেখে পরিবেশ ও পরিস্থিতির দাবি অনুসারে এ সংবিধানে বিভিন্ন সময় কিছু কিছু সংশোধনী আনা হয়েছে। সংবিধানের বর্তমান এ সমন্বিত সংস্করণ সর্বশেষ সংশোধনীসহ প্রকাশিত হলো। আল্লাহ তায়ালা আমাদের সংবিধানের আলোকে সংগঠনের যাবতীয় কাজ আঞ্জাম দেয়ার তাওফিক দিন। আমীন!