এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
শহীদ মতিয়ার রহমান
শহীদ মতিয়ার রহমান
শাহাদাতের ক্রম
:
২২০
শাহাদাতের তারিখ
:
১৪ ফেব্রুয়ারি, ২০১৫
শাহাদাতের স্থান
:
দিনাজপুর
সাংগঠনিক মান
:

শহীদ মতিয়ার রহমান

০২ এপ্রিল ১৯৯৫ - ১৪ ফেব্রুয়ারি ২০১৫ | ২২০

ব্যক্তিগত পরিচয়:

শহীদ মতিয়ার রহমান মতি ভাই জন্ম গ্রহণ করেন ১৫ জুলাই ১৯৯১ সালে। তিনি নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ডা. খোদাবকশ পাড়ায় এক আল্লাহভীরু সংগ্রামী পরিবারের সন্তান। তার পিতা মো. আব্দুর রহমান মুন্সি ছিলেন একজন ধর্মভীরু লোক। তার মাতা মোছা. মর্জিনা বেগম। তারা ছিলেন তিন ভাই ও তিন বোন। শহীদ মতিয়ার ভাইদের মধ্যে সবার ছোট ও স্নেহের ছিলেন।

শিক্ষাজীবন

রানীরবন্দর কংগ্রেস মাদ্রাসা থেকে ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম কৃতিত্বের সাথে পাশ করেন। অতঃপর ফাযিল পাশ করেন ইছামতী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে। অবশ্য তার শহীদ হওয়ার পর ফাযিল পরীক্ষার কৃতকার্যতার ফলাফল প্রকাশিত হয়েছিল। এই সুখবরটাও তার স্বজন, সহপাঠী আর সহকর্মীদের জন্য ছিল এক পশলা বৃষ্টির মতো। ফাযিলে পড়ার পাশাপাশি তিনি অনার্স ৩য় বর্ষে দর্শন বিভাগে দিনাজপুর সরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন।


তার একাডেমিক টার্গেট ছিল তিনি পড়ালেখা করে একদিন ওকালতি করবেন। তার সাংগঠনিক ভাইদের নামে মিথ্যা মামলা দিয়ে যেভাবে তাদের নির্যাতন ও হয়রানি করা হয় এর বিরুদ্ধে সে আইনী লড়াই করবেন। তিনি বারবার বলতেন ‘এদেশে সে ইসলামী বিধি-বিধানের বাস্তবায়ন দেখতে চায়।’ তিনি চেয়েছিলেন, বাতিলের ওপর ইসলামের বিজয়। তিনি চেয়েছিলেন, মানুষ ইসলামের সুমহান ছায়াতলে শান্তি খুঁজে পাক। মানুষ পরকালীন মুক্তির পথ খুঁজে পাক।

শাহাদাতের ঘটনা

ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ রাতে। সারাদেশে বিএনপি দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের হরতাল চলছিল। ১৩ ফেব্রুয়ারি রাতে পুলিশের পুলিশের ছোড়া বুলেটের আঘাতে হাতের তালু উড়িয়া যাওয়া একজন ছাত্রকে রংপুর মেডিকেলে ভর্তি করে চিকিৎসা করানো হচ্ছিল। সেখানে সন্ধ্যার পর বৃদ্ধ বাবা মার কাছে স্নেহ-মমতা পাওয়ার আশায় বাড়ি ফিরতে রংপুর থেকে তার গ্রামের বাড়ির উদ্দ্যশ্যে রওয়ানা দিয়েছে মতিয়ার রহমান। বাড়ির পাশের বাজার রাণীরবন্দরে গাড়ি থেকে নামার পর ডিবি পুলিশ তাঁর পিছু নেয়। বাজার থেকে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে বেধড়ক মারপিট করে। তার আর্তচিৎকার আশেপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এলাকাবাসী হয়তো তখনো জানত না, মতিয়ার রহমান নামে তাদের নিজের সন্তানের চেয়েও প্রিয় ছেলেটিকে হত্যার উদ্দেশ্যে পুলিশ তার ওপর নির্যাতন চালাচ্ছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় প্রিয় মতিয়ার রহমানকে। তার দু পায়ের হাঁটুতে গুলি করে তাকে নিস্তেজ করে দেওয়া হয়। ডাক্তাররা দ্রুত চিকিৎসা দিলো। রক্ত দরকার খুব তাড়াতাড়ি নইলে বাঁচানো যাবে না তাকে। দ্রুত রক্ত জোগাড় করা হলো। রক্ত দেওয়া হলো। অপারেশন হলো। ডাক্তার বলল অপারেশন সাকসেসফুল। রোগী নিরাপদ। কয়েকটা দিন এখানে থাকলেই ভালো হয়ে যাবে। কথা বলতেছে, তার আর খারাপ লাগতেছে না। এভাবে রাত প্রায় তিনটা।

হঠাৎ অনেকগুলো পুলিশ হাসপাতালের রুমের ভেতরে মতিয়ারের চারপাশ ঘিরে রাখে। পুলিশ বলে উঠে, আমরা মতিয়ারকে উন্নত চিকিৎসা করাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাব।

হাসপাতালের ডাক্তার-নার্সরা এলো। তারা রুগীকে নিয়ে যেতে দেবে না। কারণ সে এখন মোটামুটি সুস্থ। তাছাড়া রাতে রুগী নিয়ে যাওয়ার নিয়ম নেই। এখানেই সে সুস্থ হয়ে উঠবে, ঢাকায় নেওয়ার প্রয়োজন নেই। পুলিশ বলল ‘স্যার বলছে তাকে ঢাকায় নিয়ে যেতে। তাকে ঢাকায় নিয়ে যাবই। বেশি বার বাড়াবাড়ি করলে আপনাদের খবর আছে।’ প্রশাসনের ওপর ডাক্তারদের আর কিছুই করার নেই। সর্বশেষ চেষ্টা ডাক্তারদের। তারা বলল আপনারা রুগীকে ঢাকায় নিয়ে যাবেন একটা লিখিত ডকুমেন্ট দেন। পুলিশ লিখিত ডকুমেন্ট দিয়ে মতিয়ার রহমানকে হাসপাতাল থেকে বের করে। মতিয়ার রহমানকে সেদিন ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু জীবিত মতিয়ারকে নয়, মৃত মতিয়ারকে।

মহাবন আমাজনের হিংস্র জানোয়ারের মতো সেদিন পুলিশ দিনাজপুর মেডিকেল থেকে মতিয়ার ভাইকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায় দিনাজপুর ডিবি অফিসে। সেখানে অবর্ণনীয় নির্যাতনের স্টিমরোলার চালিয়ে ধুকে ধুকে হত্যা করে শহীদ করা হয় প্রিয় মতিয়ার ভাইকে।