এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
শহীদ শাহাবুদ্দিন রিপন
শহীদ শাহাবুদ্দিন রিপন
শাহাদাতের ক্রম
:
২১৩
শাহাদাতের তারিখ
:
৬ ফেব্রুয়ারি, ২০১৫
শাহাদাতের স্থান
:
নাটোর
সাংগঠনিক মান
:

শহীদ শাহাবুদ্দিন রিপন

২৯ জুন ১৯৯০ - ০৬ ফেব্রুয়ারি ২০১৫ | ২১৩

ব্যক্তিগত পরিচয়:

তার নাম শহীদ শাহাবুদ্দীন রিপন। পিতার নাম মো: রফিক উল্লাহ। মাতার নাম আমেনা খাতুন। তিনি ২৯.০৮.১৯৯০ সালে জন্মগ্রহণ করেছেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়।

ব্যক্তিজীবন

শাহাবুদ্দিন ভাই সর্বদা সাদামাটা ও পরিচ্ছন্ন জীবন যাপন করতেন। হল ও নিজ ডিপার্টমেন্টের সাধারন ছেলেদের ইসলামের পথে আনতে চেষ্টা করতেন সবসময়। সবাইকে নামাজেন জন্য ডাকতেন। পারিবারিক জীবন সঠিক পথে পরিচালিত করার জন্য সবাইকে অনুপ্রেরণা দিতেন। তিনি ছিলেন হাসিখুশি মিশুক প্রকৃতির মানুষ। হালকা-পাতলা গড়নের সদা মিষ্টভাষী ও হাস্যোজ্জ¦ল একজন মানুষ শাহাবুদ্দিন ভাই। সর্বদা চশমা পরে থাকতেন। বেশির ভাগ সময়েই প্যান্ট-শার্টের সাথে মাথায় টুপি পরতেন। মানুষকে আপন করে নিতে পারতেন খুব অল্প সময়ের মধ্যেই খুব অল্প সময়ের মধ্যেই। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দাওয়াতি কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যেতেন। দাওয়াত দিয়েছেন ছোট-বড় সবাইকে। একাজে তিনি কখনো হিনমন্যতায় ভুগতেন না। একবার কিছু শুভাকাক্সক্ষী ভাই অসহযোগিতা করলে শাহাবুদ্দিন ভাই তাদের খুব দরদমাখা সুরে বললেন ‘প্রিয় ভাই, আমাদের ওই সুধী ভাইয়েরা হয়তো কোনো কষ্টে আছেন, যা আমাদের কাছে বলছেন না। এজন্য আমাদের আরও বেশি ভাইদের সাথে মিশতে হবে, সম্পর্ক আরও গভীর করতে হবে, আগামীর পথে চলতে অন্তত মুরুব্বিদের দোয়ার প্রয়োজন আছে।’

উল্লেখযোগ্য গুণাবলী

শহীদ শাহাবুদ্দীন রিপন ছিলেন অত্যন্ত মেধাবী ও চৌকস। খুব সহজেই সংগঠন পরিচালনা করতে পারতেন। তিনি ইসলামী সমাজ বিনির্মানে ছিলেন একজন ভালো সংগঠক। হলের সাধারণ ছাত্রদের কাছে তিনি ছিলেন প্রিয়মুখ। সবার খোঁজ নেওয়া ছিল নিয়মিত কাজ। মসজিদে জামায়াতে নামাজ আদায় করতেন সামনের কাতারে থেকে।

শিক্ষাজীবন

মাস্টার্স, সাইন্স এ্যান্ড টেকনোলজি। রাজশাহী বিশ্ববিদ্যালয় তার জীবনের লক্ষ্য কৃষি অফিসার হওয়া।

শাহাদাতের ঘটনা:

৫ ফেব্রুয়ারি ২০১৫। দিনটি ছিল বৃহষ্পতিবার। সেদিন রাজশাহীর হরিয়ান এলাকায় বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে মেসে ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে মটরসাইকেলে থাকা অবস্থায় কাটাখালী পুলিশ ফাড়ি এলাকা থেকে শাহাবুদ্দিন ভাইসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গ্রেফতারের কথা জানার পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করার পরও পুলিশ তাদের গ্রেফতারের কথা অস্বীকার করে। পরবর্তীকালে গ্রেফতারের পর তাদের বিভিন্নভাবে নির্যাতন করে শাহাবুদ্দিন ভাইয়ের উভয় পা হাঁটু থেকে ভেঙ্গে দেয় এবং পরে পায়ে গুলি করে। এতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় শহীদ হন শাহাবুদ্দীন ভাই।

পরে রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে শাহাবুদ্দীন ভাইসহ অপর দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায় পুলিশ। ঠান্ডা মাথায় এ নির্মম হত্যাকাণ্ডকেধামাচাপা দিতে পরদিন সকাল থেকে পুলিশ ক্রসফায়ারের নামে মিথ্যা নাটক সাজিয়ে মিডিয়ায় তা প্রচার করতে থাকে। কল লিস্ট থেকে পুলিশ বাকিদেরও গ্রেফতার করতে অভিযান চালায়। দায়িত্বশীলদের নির্দেশে ফোন বন্ধ করে বাড়ি থেকে দূরে যায় অন্যান্য ভাইয়েরা।

সারারাত ভাইদের চিন্তায় ঘুম নেই কারও। তাদের চেহারা চোখে ভাসছে আর দুঃচিন্তা ঘিরে ধরছে। ভীতিকর রাতের আঁধার কেটে নতুন দিগন্তের সূর্য ওঠার অপেক্ষায়। রাতের শেষ লগ্নে মুয়াজ্জিনের আজান হলো। ঠিক তেমনই এক পবিত্র মুহূর্তে সংবাদ আসে, আমাদের সবার প্রিয় শাহাবুদ্দিন ভাই শহীদ হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে তৎকালিন বিশ^বিদ্যালয় সেক্রেটরি হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক এইচআরডি সম্পাদক মফিজুর রহমান ভাইকে পুলিশ গুলি করে মৃতপ্রায় অবস্থায় ফেলে যায়। তাদের সাথেই গ্রেফতার হওয়া তৎকালিন বিশ্ববিদ্যালয়ের তথ্য সম্পাদক শাহাবুদ্দীন ভাইকে পুলিশ উরুতে গুলি করে। প্রচন্ড রক্তক্ষরণে পুলিশের সামনেই শাহাদাত বরণ করেন আমাদের প্রিয় ভাই শহীদ শাহাবুদ্দীন।