২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং কর্মসূচি
২৬ অক্টোবর, ২০২৬
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীতে পোস্টারিং কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পোস্টারিং কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি ইমদাদুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীলরা।
কর্মসূচির আওতায় সারাদেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পোস্টারিংয়ের মাধ্যমে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং ঘটনার বিচার দাবিতে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।