নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের শুভেচ্ছা
২৫ অক্টোবর, ২০২৬
জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এ উপলক্ষ্যে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।