এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
পিএসসি দলীয়করণের প্রতিবাদে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

পিএসসি দলীয়করণের প্রতিবাদে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ

২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) দলীয়করণের ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা উত্তর শাখার অন্তর্গত নিজামপুর সরকারি কলেজ ও সীতাকুণ্ড সরকারি কলেজে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা উত্তর শাখার সভাপতি মাঈন উদ্দিন রায়হান। একই কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন সরকারি কলেজেও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে ছাত্রশিবির।

এদিকে, পিএসসির দলীয়করণ ও নিরপেক্ষতা বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ এবং জুলাই সনদের আলোকে পিএসসি সংস্কার বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় ‘পিএসসি সংস্কারে ছাত্রশিবির প্রস্তাবনা’ শীর্ষক লিফলেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সংগঠনটির প্রস্তাবনা তুলে ধরা হয়।