সমর্থক
যেসব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা—ইসলামী ছাত্রশিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা হয়। যারা দ্বীন-ইসলামকে ভালোভাবে বুঝে ইসলামী আদর্শের আলোকে নিজের জীবন ও আল্লাহ প্রদত্ত এই জীবনবিধান সমাজে প্রতিষ্ঠা করার কাজে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে সমর্থক হিসেবে সংগঠনের অন্তর্ভুক্ত করা হয়। ইসলামের মৌলিক বিধিবিধান পালনের মাধ্যমে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করা, নিয়মিত পড়াশোনা করা, বন্ধুবান্ধবদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়াই একজন সমর্থকের প্রধান কাজ।