এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগ
কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগ

কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগ সংগঠনের উচ্চশিক্ষাগমন, বৈশ্বিক যোগাযোগ এবং আন্তর্জাতিক পরিবেশে সাংগঠনিক সংযোগ রক্ষা করার কাজটি সুসংগঠিতভাবে পরিচালনা করে। প্রতিটি শাখায় আন্তর্জাতিক সম্পাদক নিশ্চিত করা, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তালিকা তৈরি করা এবং তাদের উপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া বিভাগের প্রথম দায়িত্ব।

বিদেশে পড়াশোনার সুযোগ, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, স্টুডেন্ট ভিসার ধাপ, জীবনযাপনের প্রস্তুতি, নিরাপত্তা এবং নৈতিক দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া এবং এই সংক্রান্ত সেশন আয়োজন করা। শাখার যেসব ভাই বিদেশে অবস্থান করেন, তাদের তথ্য সংগ্রহ করা বিভাগের নিয়মিত দায়িত্বের অংশ।

বিশ্বের অন্যান্য ইসলামী সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আওয়াজ তোলা, প্রতিবাদ কিংবা সংহতি জানানো এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করা। সব মিলিয়ে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগ উচ্চশিক্ষা, বৈশ্বিক সংযোগ এবং বিদেশে অবস্থানকারী ভাইদের নৈতিক ও সাংগঠনিক তত্ত্বাবধানের মাধ্যমে সংগঠনের আন্তর্জাতিকীকরণকে শক্তিশালী করে।