কেন্দ্রীয় বিতর্ক বিভাগ
এই বিভাগ প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং মেধা উন্নয়নের মাধ্যমে বিতর্কচর্চাকে আরও কার্যকর করে তোলে। বিতকে আগ্রহী শিক্ষার্থীদের বক্তৃতা, উপস্থাপন, উচ্চারণ, শব্দচয়ন, অঙ্গভঙ্গি, তথ্য সংগ্রহ এবং সমালোচনামূলক বিশ্লেষণের প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় আলাদা প্রশিক্ষণের আয়োজন করা হয়, পাশাপাশি প্রয়োজন হলে কেন্দ্রীয় প্রশিক্ষণ বা সেমিনারে শাখার বিতর্ক ক্লাবকে যুক্ত করা হয়।
আন্তঃথানা, আন্তঃওয়ার্ড, আন্তঃস্কুল, আন্তঃকলেজ এবং আন্তঃমাদরাসা প্রতিযোগিতা আয়োজন করা, জেলাভিত্তিক বড় আয়োজন করা এবং অনলাইন প্রতিযোগিতা পরিচালনাও বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সব মিলিয়ে কেন্দ্রীয় বিতর্ক বিভাগ যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তা এবং পরিশীলিত নেতৃত্ব তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল হিসেবে গড়ে তুলে।