কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী ইতিপূর্বে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং কেন্দ্রীয় ইংলিশ মিডিয়াম শাখার সভাপতির দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রফেশনাল মাস্টার্স (PMIR) প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।
এক নজরে:
নাম: মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী
পিতার নাম: মোঃ তাফাজ্জল হোসেন
মাতার নাম: শাহিদা আক্তার
বর্তমান ঠিকানা: ৪৮/১-এ, পুরানা পল্টন, ঢাকা–১০০০
স্থায়ী ঠিকানা: নাঙ্গলকোট, কুমিল্লা।
শিক্ষাগত যোগ্যতা:
প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশন্স (অধ্যয়নরত), ঢাকা বিশ্ববিদ্যালয়
এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিএসএস (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এইচএসসি/আলিম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, চট্টগ্রাম
এসএসসি/দাখিল, নাঙ্গলকোট আফসারুল উলুম ফাজিল মাদরাসা, কুমিল্লা।