কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ইতিপূর্বে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতির দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে প্রফেশনাল মাস্টার্স (PHRM) প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।
এক নজরে:
নাম: নূরুল ইসলাম
পিতার নাম: মোঃ সুলতান আহমদ
মাতার নাম: মনজু আরা বেগম
বর্তমান ঠিকানা: ৪৮/১-এ, পুরানা পল্টন, ঢাকা–১০০০
স্থায়ী ঠিকানা: সোনাডাঙ্গা, খুলনা
শিক্ষাগত যোগ্যতা:
প্রফেশনাল মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (অধ্যয়নরত), ঢাকা বিশ্ববিদ্যালয়
এমএসএস (অর্থনীতি), খুলনা বিশ্ববিদ্যালয়
বিএসএস (অনার্স, অর্থনীতি), খুলনা বিশ্ববিদ্যালয়
এইচএসসি/আলিম, দারুল কুরআন সিদ্দীকিয়া কামিল মাদরাসা, খুলনা
এসএসসি/দাখিল, দারুল কুরআন সিদ্দীকিয়া কামিল মাদরাসা, খুলনা