সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ইতিপূর্বে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন।
এক নজরে:
নাম: সিবগাতুল্লাহ সিবগা
পিতার নাম: আব্দুল হাকিম
মাতার নাম: জাকিয়া জাবিন
বর্তমান ঠিকানা: ৪৮/১-এ, পুরানা পল্টন, ঢাকা–১০০০
স্থায়ী ঠিকানা: গ্রাম- জিয়াবাড়ী, ইউনিয়ন- দুওসুও, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
শিক্ষাগত যোগ্যতা:
প্রফেসনাল মাস্টার্স(বর্তমান): ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর: সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতক: সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
আলিম: সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঠাকুরগাঁও (২০১২)
দাখিল: সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঠাকুরগাঁও (২০১০)