সুন্দরগঞ্জে আলিম নবীনদের নিয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
১৩ অক্টোবর, ২০২৬
২০২৬–২৭ শিক্ষাবর্ষের আলিম শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইউসুফ আল কারযাভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।