এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
শহীদ ওয়াসিম আকরাম
শহীদ ওয়াসিম আকরাম
শাহাদাতের তারিখ
:
১৫ জুলাই, ২০২৪

২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম অগ্রনায়ক শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। চট্টগ্রামের চকবাজার এলাকার একটি মেসে থাকতেন ওয়াসিম।

তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজার পাড়া এলাকায়। বাবা শফিউল আলম সৌদি প্রবাসী ছিলেন তবে ছেলের মৃত্যুর মাসখানেকের মধ্যে তিনি দেশে ফিরে আসেন। মা জ্যোৎস্না বেগম গৃহিণী। পাঁচ ভাইবোনের মধ্যে ওয়াসিম ছিলেন তৃতীয়।

এক নজরে শহীদ ওয়াসিম আকরামঃ

নাম: শহীদ ওয়াসিম আকরাম
পিতা: শফিউল আলম
মাতা: জ্যোৎস্না বেগম
ভাই বোন: পাঁচ ভাইবোন
স্থায়ী ঠিকানা: পেকুয়া, কক্সবাজার।
শাহাদাতের তারিখ: ১৬ জুলাই, ২০২৪
শাহাদাতের কারণ: গুলিবিদ্ধ।
শাহাদাতের স্থান: মুরাদপুর, চট্টগ্রাম।