এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
শহীদ ফারহান ফাইয়াজ
শহীদ ফারহান ফাইয়াজ
শাহাদাতের তারিখ
:
১৮ জুলাই, ২০২৪

শহীদ ফারহান ফাইয়াজ ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর বরপা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ফারহান ফাইয়াজ অত্যন্ত মেধাবী একজন ছাত্র। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।

ফাইয়াজ ১৮ জুলাই ২০২৪ রাজধানীর ধানমন্ডিতে কোটা সংস্কারের আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন। ১৮ জুলাই ২০২৪ বৃহস্পতিবার দিবাগত রাতেই রূপগঞ্জের বরপা এলাকায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া ও মা ফারহানা রহমান দ্বিবা একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ফাইয়াজের স্বপ্ন ছিল সে বিজ্ঞানী হবে। ফ্যাসিস্ট হাসিনার মদদপুষ্ট বাহিনীর মুহুর্মুহু গুলির মুখে ফাইয়াজের সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।

১৮ জুলাই ২০২৪ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে সহপাঠীদের সঙ্গে রাস্তায় নামেন ফারহান ফাইয়াজ ও ওয়াসিফ মুনিম। সেদিন বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার সাথে চলতে থাকে বৃষ্টির মতো পুলিশের রাবার বুলেট, গুলী ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। সেখানে ফারহান ফাইয়াজ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর তার সহপাঠী ওয়াসিফ ‍মুনিম সহ অন্যান্যদের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি শাহাদাৎ বরণ করেন। তার কোমল শরীরে রাবার বুলেটের অনেক ক্ষত ছিল। বুলেটে তার শরীর ঝাঁঝড়া হয়ে গিয়েছিল। এদিকে আহত হলেও বেঁচে যান ফারহান ফাইয়াজের সহপাঠী ওয়াসিফ মুনিম। ফারহান ফাইয়াজের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। ‘কোটা সংস্কার’ আন্দোলন ‘স্বৈরাচার পতন আন্দোলনে’ রূপ নেয়।

এক নজরে শহীদ ফারহান ফাইয়াজঃ

নাম: ফারহান ফাইয়াজ
পিতা: শহীদুল ইসলাম ভূঁইয়া
জন্ম তারিখ: ১২ সেপ্টেম্বর ২০০৬
ভাই বোন: পিতা-মাতার একমাত্র সন্তান
স্থায়ী ঠিকানা: বরপা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ পেশা: শিক্ষার্থী ও আন্দোলনকর্মী
শাহাদাতের তারিখ: ১৮ জুলাই ২০২৪
শাহাদাতের কারণ: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত (ধানমন্ডি এলাকা)শাহাদাতের স্থান: মোহাম্মদপুর সিটি হাসপাতাল
সমাধিস্থল: বরপা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ (সামাজিক কবরস্থান)