এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
শহীদ আব্দুল মালেক
শহীদ আব্দুল মালেক
শাহাদাতের তারিখ
:
১৪ আগস্ট, ১৯৬৯

শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পাকিস্তানে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে জনমত গঠনের জন্য পরিচিত। ১৯৬৯ সালের নূর খান শিক্ষা কমিশন প্রেক্ষিত ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত এক সেমিনারে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে বক্তব্য দেয়ার পর বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী অঞ্চলে প্রতি বছর ১৫ আগস্টকে “ইসলামী শিক্ষা দিবস” হিসেবে পালন করা হয়ে থাকে।

আব্দুল মালেক ১৯৪৭ সালের মে মাসে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের বগুড়া জেলার খোকশাবাড়ি গ্রামে (বর্তমানে বাংলাদেশের ধুনট উপজেলার স্থানীয়ভাবে বোঘা গ্রামে) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভি মুন্সি মোহাম্মদ আলী এবং মাতা মোছাম্মত সাবিরুন নেছা। ছয় ভাইবোনের পরিবারে তিনি ছিলেন ভাইদের মধ্যে কনিষ্ঠ।

তিনি প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত তিনি খোকশাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। অষ্টম শ্রেণি পর্যন্ত গোঁসাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, যা তাঁর গ্রামের প্রায় চার মাইল দূরে অবস্থিত। ১৯৬৩ সালে তিনি বগুড়া জিলা স্কুল থেকে রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় ১১তম স্থান অধিকার করেন। ১৯৬৬ সালে রাজশাহী কলেজ থেকে রাজশাহী বোর্ডে ৪র্থ স্থান অধিকার করেন। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তি হন।

বিদ্যালয় জীবনে শহীদ আব্দুল মালেক যুক্তফ্রন্ট ও পরবর্তীতে মুসলিম লীগের সমর্থক ছিলেন। কলেজ জীবনেও তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ১৯৬৬ সালে ইসলামী ছাত্রসংঘ'তে যোগ দেন। ১৯৬৭ সালে তিনি সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই বছর জুলাই মাসে ঢাকা মহানগর শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭-৬৮ সেশনে তিনি পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

এক নজরে শহীদ আব্দুল মালেকঃ

নাম: শহীদ আব্দুল মালেক
পিতা: মৌলভি মুন্সি মোহাম্মদ আলী
জন্ম তারিখ: ১৯৪৭ সালের মে মাস
ভাই বোন: ছয় ভাই-বোন
স্থায়ী ঠিকানা: বগুড়া জেলার খোকশাবাড়ি গ্রামে (বর্তমানে বাংলাদেশের ধুনট উপজেলার স্থানীয়ভাবে বোঘা গ্রাম)
পেশা: ছাত্র ও রাজনীতিবিদ
শাহাদাতের তারিখ: ১৫ আগস্ট ১৯৬৯।
শাহাদাতের কারণ: বামপন্থীদের হামলা (ঢাকা বিশ্ববিদ্যালয়)
শাহাদাতের স্থান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।