সাথী প্রার্থী
‘সাথী’রা হচ্ছেন সংগঠনের একটি পরিপূরক শক্তি। একজন কর্মীকে সংবিধানের ৯ নং ধারায় বর্ণিত শর্তাবলী পূরণ করে ‘সাথী’ হতে হয়। সাথী হতে হলে ‘সাথী’ হওয়ার জন্য আবেদন করতে হয় এবং তা কেন্দ্রীয় সভাপতি অথবা তার নিযুক্ত প্রতিনিধির নিকট পাঠাতে হয়। কেন্দ্রীয় সভাপতি বা তার প্রতিনিধি উক্ত কর্মী ‘সাথী হওয়ার উপযুক্ত বিবেচনা’ করলে তখন তাকে সাথী করে নেন। সাথী হিসেবে মনোনীত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি সাথীপ্রার্থী হসেবে বিবেচিত হন।