ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কি সংগঠনভুক্ত হতে হবে?
সংঘবদ্ধতা ইসলামের একটি মৌলিক বিধান। আল্লাহ তা'য়ালা বলেন, "আর তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।" (সূরা আলে ইমরান ঃ ১০৩)
অন্যত্র আল্লাহ বলেন, "তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে।" (সূরা আলে ইমরান ঃ ১০৪)
যেকোনো বৃহত্তর লক্ষ্য বাস্তবায়নের জন্য সংঘবদ্ধ হওয়ার বিকল্প নেই। আর ইসলামী আন্দোলন তথা দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন তো সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া সফল হতে পারে না। এজন্য এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনভুক্ত হওয়া জরুরি। দলছুট ভেড়াকে সহজেই নেকড়ে গ্রাস করে নিতে পারে। শয়তানও আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য ওঁৎ পেতে বসে আছে। বিচ্ছিন্নতা আমাদের শয়তানের শিকারে পরিণত করতে পারে।