দাওয়াতি কাজে বাধা আসলে করণীয় কী?
দাওয়াতি কাজে বাধা আসা একটি স্বাভাবিক বিষয়। ইসলামের সূচনা থেকে নবি-রাসূলগণ দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা ও অত্যাচারের সম্মুখীন হয়েছেন।
এ ধরনের পরিস্থিতিতে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে এবং উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে। মন্দ কথার জবাব উত্তম কথার মাধ্যমে দিতে হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন,
“মন্দের মুকাবিলা কর যা উত্তম তাই দিয়ে; তারা যা বলে সে সম্পর্কে আমি সবিশেষ অবগত।” (সূরা মু’মিনূন: ৯৬)