কীভাবে ছাত্রশিবিরের সদস্য হওয়া যায়?
কোনো ছাত্র যদি সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে একমত পোষণ করেন এবং তা বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদ, অর্থাৎ সমর্থক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন।
সংগঠনের জনশক্তি গঠনের ক্ষেত্রে ধাপে ধাপে মানোন্নয়নের একটি কাঠামো রয়েছে। ছাত্রশিবিরের জনশক্তি চারটি স্তরে বিভক্ত—
১. সমর্থক
২. কর্মী
৩. সাথী ও
৪. সদস্য
সমর্থক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর ব্যক্তিগত জ্ঞানচর্চা, নৈতিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে পর্যায়ক্রমে কর্মী, সাথী ও সদস্য হওয়ার সুযোগ তৈরি হয়।
ছাত্রশিবির সম্পর্কে জানতে ও সমর্থক হতে ভিজিট করুনঃ www.isupportshibir.org