এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
ছাত্রশিবিরে যুক্ত হলে পড়াশোনার ক্ষতি হবে কি?

ইসলামী ছাত্রশিবির ছাত্রদের নিয়েই কাজ করে। একজন ছাত্রের প্রধান কাজ পড়াশোনা করা। তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিক মানোন্নয়ন, পারিবারিক ও সামাজিক দায়িত্ব এবং দক্ষতা উন্নয়নও একজন ছাত্রের মৌলিক দায়িত্ব।

ইসলামী ছাত্রশিবির পড়াশোনা তথা ক্যারিয়ারকে প্রাধান্য দিয়েই কার্যক্রম পরিচালনা করে। দৈনন্দিন ব্যক্তিগত রিপোর্টে নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পাঠ্যপুস্তক অধ্যয়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় মোটিভেশন ও সহযোগিতাও করে থাকে।

তাই ছাত্রশিবিরে যুক্ত হলে পড়াশোনার ক্ষতি নয়, বরং পড়াশোনার মান আরও ভালো হবে এবং উন্নত ক্যারিয়ার গঠনের অবারিত সুযোগ তৈরি হবে।