এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
ইসলামী আন্দোলনে অংশ না নিলে কি গুনাহ হবে?

ইসলামী আন্দোলন তথা 'জিহাদ ফি সাবিলিল্লাহ' একটি ফরজ দায়িত্ব। সামর্থ থাকা সত্ত্বেও এতে অংশগ্রহণ না করা গোনাহের শামিল। আল্লাহ তায়ালা বলেন, "আর আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে মনোনীত করেছি, তোমরা (মানবজাতির সামনে) সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবে, যেমনিভাবে তোমাদের উপর সাক্ষী হয়েছেন তোমাদের রাসূল।" (সূরা বাকারা ঃ ১৪৩)

অন্য একটি আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন, "আর তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবজাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে।" (সূরা আলে ইমরান ঃ ১১০)

একটি হাদিসে রাসূলুল্লাহ (স.) বলেন, "আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে নির্দেশ দিচ্ছি, যে পাঁচটি বিষয়ে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ১. জামায়াতবদ্ধ হবে, ২. নেতার আদেশ মন দিয়ে শুনবে, ৩. নেতার আনুগত্য করবে, ৪. হিজরত করবে, ৫. জিহাদ করবে। যে কেউ জামায়াত (সংঘবদ্ধতা) থেকে বের হয়ে গেল, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলল।" (তিরমিযি : ২৮৬৩)