এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কেন্দ্রীয় স্পোর্টস বিভাগ
কেন্দ্রীয় স্পোর্টস বিভাগ

কেন্দ্রীয় স্পোর্টস বিভাগ সংগঠনের জনশক্তিদের শারীরিক সুস্থতা, সতেজতা এবং ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সক্রিয় পরিবেশ সৃষ্টি করে। প্রতিটি শাখায় ক্রীড়া সম্পাদক নিশ্চিত করা, নিয়মিত খেলাধুলার আয়োজন করা এবং শাখা ও ক্যাম্পাস ভিত্তিক ক্লাব গঠন করা এই বিভাগের কাজের প্রথম ধাপ।

সকালে ব্যায়ামের অভ্যাস তৈরি, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন জীবনযাপনে উৎসাহ দেওয়া, নিয়মিত শরীরচর্চা চালু রাখা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো বিভাগের অন্যতম দায়িত্ব। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স বা স্থানীয় সুবিধা অনুযায়ী অন্যানা খেলাধুলার অনুশীলন আয়োজন করে। পাশাপাশি সাঁতার, সাইকেল চালানো বা তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক দক্ষতা শেখার ক্ষেত্রেও সদস্যদের উদ্বুদ্ধ করে।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা, বিজয়ীদের পুরস্কৃত করা এবং ক্রীড়া সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরি করাও বিভাগের কাজের অংশ।