এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কেন্দ্রীয় সমাজসেবা বিভাগ
কেন্দ্রীয় সমাজসেবা বিভাগ

কেন্দ্রীয় সমাজসেবা বিভাগ সংগঠনের মানবিক দায়িত্ববোধ, সেবামূলক উদ্যোগ এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করার কাজকে সুসংগঠিতভাবে এগিয়ে নেয়। প্রতিটি শাখায় সমাজসেবা বিভাগ চালু করা, একজন যোগ্য সম্পাদক নিশ্চিত করা এবং স্থানভেদে ব্লাড কর্নার, ব্লাড ক্যাম্প বা ব্লাড গ্রুপিংয়ের মতো কার্যক্রম চালু করা বিভাগের প্রথম দায়িত্ব।

শাখার জনশক্তিদের এবং সাধারণ শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়, যাতে সংগঠনের পরিচিতি মানুষের কাছে ইতিবাচকভাবে পৌঁছে যায়। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, সাক্ষরতা কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, খাদ্য বিতরণ বা দুর্যোগকালীন ত্রাণসহ নানা উদ্যোগ শাখায় বাস্তবায়িত হয়।

কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ মাস, সাক্ষরতা মাস কিংবা শীতবস্ত্র বিতরণের মতো মৌসুমি সেবা কার্যক্রমও শাখার বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয় এবং তা নিয়মিতভাবে পরিচালিত হয়।