কেন্দ্রীয় প্রচার বিভাগ
কেন্দ্রীয় প্রচার বিভাগ সংগঠনের পরিচিতি, বার্তা এবং কার্যক্রমকে সঠিকভাবে জনসমক্ষে উপস্থাপন করার দায়িত্ব পালন করে। দেশীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া, সংগঠনের বিরুদ্ধে আসা অপপ্রচারের জবাব দিতে প্রতিবাদলিপি পাঠানো, বিবৃতি দেওয়া এই বিভাগের দায়িত্ব।
এই বিভাগ কেন্দ্র থেকে শুরু করে শাখার বিভিন্ন কার্যক্রমের ছবি, ভিডিও বা প্রতিবেদনগুলো সঠিকভাবে সংরক্ষণ করা, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ এবং যেকোনো ঘটনাকে তথ্যনির্ভরভাবে উপস্থাপন করে থাকে। সব মিলিয়ে, কেন্দ্রীয় প্রচার বিভাগ সংগঠনের কার্যক্রমকে তথ্যসমৃদ্ধ, সুসংগঠিত এবং জনবান্ধবভাবে উপস্থাপনের মাধ্যমে প্রচারের ক্ষেত্রটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়।