কেন্দ্রীয় এইচআরডি বিভাগ
কেন্দ্রীয় এইচআরডি বিভাগের দায়িত্ব প্রতিটি জনশক্তিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলা। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে শাখা থেকে শুরু করে উপশাখা পর্যায়ে বার্ষিক পরিকল্পনার আলোকে সকল জনশক্তিদের কুরআন ক্লাস, আলোচনাচক্র, পাঠচক্র, স্টাডি সার্কেল, পাঠ মূল্যায়ন পরীক্ষাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। এই বিভাগ সংগঠনের প্রতিটি স্তরের জনশক্তিকে দৃঢ়, সক্ষম এবং আদর্শিকভাবে পরিপক্বরূপে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যায়।