কেন্দ্রীয় শিক্ষা বিভাগ সংগঠনের অ্যাকাডেমিক উন্নয়ন, শিক্ষার্থীদের ব্যক্তিগত উৎকর্ষ এবং ভবিষাৎ প্রস্তুতিকে একটি সুসংহত ধারায় এগিয়ে নেয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিভাগটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল এবং কলেজ পর্যায়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, দক্ষতা উন্নয়ন সেশন, ডিপার্টমেন্টে শীর্ষ শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করা হয়।
Ideal Home প্রতিষ্ঠার মাধ্যমে জনশক্তিদের পড়াশোনার পরিবেশ শক্তিশালী করা, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রদের তালিকা তৈরি করা এবং উচ্চশিক্ষার জন্য সম্ভাবনাময় ভাইদের তত্ত্বাবধান করা বিভাগটির নিয়মিত কাজ। পাঠ্যপুস্তক অধ্যয়ন, ক্লাসে উপস্থিতি এবং সাংগঠনিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করার দক্ষতা গড়ে তোলা, প্রয়োজন হলে পুরস্কারের মাধ্যমে উৎসাহ দেওয়া।
সব মিলিয়ে কেন্দ্রীয় শিক্ষা বিভাগ সংগঠনের প্রতিটি পর্যায়ে অ্যাকাডেমিক উৎকর্ষ, শৃঙ্খলা এবং সুপরিকল্পিত অগ্রগতিকে নিশ্চিত করে।