কেন্দ্রীয় পাবলিক রিলেশন বিভাগ
কেন্দ্রীয় পাবলিক রিলেশন বিভাগ সংগঠনের অনলাইন তথ্যপ্রচার এবং দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার কাজকে সংগঠিতভাবে এগিয়ে নেয়। শাখার অফিসিয়াল অনলাইন পেইজ, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেল নিয়মিত আপডেট রাখা এ বিভাগের কাজের অংশ। কেন্দ্র থেকে প্রকাশিত অনলাইন দাওয়াতি উপকরণ নিয়মিতভাবে শাখার সদস্যদের কাছে পৌঁছে দেওয়া, দাওয়াতের বার্তাকে পরিচ্ছন্ন ও মার্জিতভাবে উপস্থাপন করার কাজ তত্ত্বাবধান করা হয়।
অনলাইন ক্যাম্পেইনের কাজেও বিভাগটি সক্রিয় থাকে, পাশাপাশি সদস্যদের ব্লগ, উইকিপিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে লেখালেখির উৎসাহ দেওয়া এবং সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সচল রাখা বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত।