কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সংগঠনের বিভিন্ন স্তরের বার্ষিক পরিকল্পনাকে একটি সুশৃঙ্খল ধারায় আনতে কাজ করে। শাখা, থানা, ওয়ার্ড এবং উপশাখার বার্ষিক পরিকল্পনা সংগ্রহ করা, তা কেন্দ্রীয় পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জন করা এবং সামগ্রিকভাবে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে নেওয়াই তাদের প্রথম দায়িত্ব।
পরিকল্পনার মূল কাঠামো, লক্ষ্য, কর্মপরিকল্পনা স্পষ্টভাবে বোঝা এবং দায়িত্বশীলদের তা আত্মস্থ করতে সহায়তা করা হয় যেন প্রতিটি পর্যায়ে পরিকল্পনা অনুসরণ করা যায়। বছরের শুরুতে সদস্য, সাথী ও কর্মীদের ব্যক্তিগত বার্ষিক পরিকল্পনা সংগ্রহ করা এবং নিদিষ্ট সময় পরপর অগ্রগতি মূল্যায়ন করা বিভাগের নিয়মিত কাজ। পাশাপাশি শাখাগুলোতে আউটপুট পরিকল্পনা করা, তিন মাস অন্তর পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি যাচাই করা এবং নতুন দায়িত্বশীলদের নিজ নিজ এলাকার বাস্তব অবস্থার ওপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণে উৎসাহিত করা হয়।
এই বিভাগ সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও কাঠামোগত শক্তি বৃদ্ধি, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও জনশক্তি গঠনে পরিকল্পনাকে কার্যকর করে তোলার কাজ করে থাকে। সব মিলিয়ে কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সংগঠনের বৃদ্ধিকে বাস্তবসম্মত, সুসংগঠিত এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে এগিয়ে নেওয়ার কাজ করে।