কেন্দ্রীয় দপ্তর বিভাগ
কেন্দ্রীয় দপ্তর বিভাগ সংগঠনের প্রশাসনিক সমন্বয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। দপ্তর বিভাগ থেকে সকল বিভাগের দৈনন্দিন কাজের সমন্বয়, রিপোটিং, আগত চিঠিপত্র, তথ্য ও যোগাযোগ সঠিকভাবে গ্রহণ ও ব্যবস্থাপনা করা হয়, এবং হালনাগাদসহ নিয়মিত প্রশাসনিক কাজগুলো এগিয়ে নেওয়া হয়। এই বিভাগ সংগঠনের সব নথিপত্র, সার্কুলার, রিপোের্ট বায়োডাটা এবং আর্কাইভ সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করে, যাতে প্রযোজনের সময় যেকোনো তথ্য দ্রুত পাওয়া যায়। বার্ষিক পরিকল্পনা ও ত্রৈমাসিক মূল্যায়ন তৈরির মাধ্যমে সংগঠনের অগ্রগতি পর্যালোচনা করা, বিভিন্ন শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এবং শাখাসমূহে প্রয়োজনীয় আপডেট সরবরাহ করাও এর দায়িত্ব।