কেন্দ্রীয় আইন বিভাগ সংগঠনের আইনি সুরক্ষা তত্ত্বাবধান এবং গ্রেফতার বা নির্যাতনের ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আঞ্চলিকভাবে আইন প্যানেল গঠন, অভিজ্ঞ আইনজীবীদের অন্তর্ভুক্ত করা এবং শাখায় আইন সম্পাদক নিশ্চিত করা এই বিভাগের প্রধান কাজ।
মামলার সংখ্যা, চার্জশিটের অবস্থা, তদন্তের অগ্রগতি, জামিনের তথ্য এবং গ্রেফতারকৃত ভাইদের অবস্থান দ্রুত সংগ্রহ করে কেন্দ্রকে জানানো, প্রয়োজন হলে আহত বা নির্যাতিত ভাইদের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা, পরিবারকে সমর্থন দেওয়া এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়। একই সঙ্গে শাখায় গ্রেফতার ও জব্দের কাগজপত্র, এফআইআর, অভিযোগপত্র বা ফরওয়ার্ডিং রিপোর্ট সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করাও বিভাগটির নিয়মিত কাজের অংশ।
আইন বিভাগ মামলার প্রতিটি ধাপে কৌশলগত সহায়তা প্রদান করে। সব মিলিয়ে কেন্দ্রীয় আইন বিভাগ জনশক্তিদের আইনি সহায়তা, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পথকে সুসংগঠিত করে।