কেন্দ্রীয় ফাউন্ডেশন বিভাগ
কেন্দ্রীয় ফাউন্ডেশন বিভাগ সংগঠনের আর্থিক ভিত্তি, সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলার কাজটি পরিকল্পিতভাবে পরিচালনা করে। যে শাখায় স্থাবর সম্পত্তি আছে, সেখানে ফাউন্ডেশন বিভাগের আওতায় একটি সক্রিয় কাঠামো দাঁড় করানো, শাখায় ফাউন্ডেশন সম্পাদক নিশ্চিত করা এবং কেন্দ্র থেকে প্রাপ্ত নীতিমালা অনুযায়ী কাজ শুরু করানো এই বিভাগের প্রথম দায়িত্ব।
বছরের শুরুতেই ফাউন্ডেশন বা ট্রাস্টের নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং শাখা পর্যায়ে হালনাগাদ তথ্য রাখা বিভাগটির নিয়মিত কাজের অংশ।