এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
কেন্দ্রীয় অর্থ বিভাগ
কেন্দ্রীয় অর্থ বিভাগ

কেন্দ্রীয় অর্থ বিভাগ সংগঠনের আয়-ব্যয়ের স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জবাবদিহি বজায় রাখার জন্য একটি সুসংহত আর্থি‌ক কাঠামো পরিচালনা করে। এই বিভাগ,'রসিদ ছাড়া আয় নয়, ভাউচার ছাড়া ব্যয় নয়'—এই নীতিকে প্রতিটি শাখায় কার্যকর করার জন্য বছরব্যাপী তৎপরতা চালায়।

শাখা, থানা, ওয়ার্ড এবং উপশাখার জন্য আলাদা রসিদ বই ব্যবহার, রসিদ বইয়ের ষ্টক সংরক্ষণ, হিসাব খাতা সঠিকভাবে পূরণ এবং আয়-ব্যয়ের প্রতিটি লেনদেন নথিভুক্ত করা বিভাগের মূল কাজ। আয়-ব্যয়ের হিসাব ঠিকভাবে বুঝে নেওয়া, যেকোনো অসঙ্গতি তাৎক্ষণিকভাবে সংশোধন করা এবং প্রতিটি শাখায় নিদিষ্ট সময় অন্তর অভ্যন্তরীণ অডিট নিশ্চিত করাও এই বিভাগের তত্ত্বাবধানে হয়।

শাখা পর্যায়ের অডিট প্রতিবেদন সংগ্রহ, সঞ্চয় তহবিল ব্যবস্থাপনা, রসিদ বইয়ের হিসাব মিলিয়ে দেখা এবং প্রতিটি আর্থিক কর্মকাণ্ডকে কেন্দ্রের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে কেন্দ্রীয় অর্থ বিভাগ সংগঠনের আর্থিক ভিত্তিকে নিরাপদ ও টেকসই করে তোলে।