কেন্দ্রীয় দাওয়াহ বিভাগ
কেন্দ্রীয় দাওয়াহ বিভাগ শিক্ষার্থীদের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব বহন করে। শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছানোর নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে খেলার মাঠ- সকল পরিবেশকেই দাওয়াতি ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। সংগঠনের প্রতিটি স্তরে দাওয়াতি প্রোগ্রাম আয়োজন, নিয়মিত কুরআন তালিম, দাওয়াতি গ্রুপ প্রেরণের মাধ্যমে দাওয়াহ কার্যক্রম বজায় রাখে।
যুগোপযোগী সংক্ষিপ্ত বার্তা, ছোট উপহার, দাওয়াতি সামগ্রী এবং সহজবোধ্য কনটেন্ট ব্যবহার করে দাওয়াতকে আরও গ্রহণযোগ্য করে তোলার কাজ করে। জনশক্তিকে দক্ষ দা-ঈ হিসেবে গড়ে তুলতে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে। সংগঠনের মোট ব্যয়ের পঁচিশ শতাংশ দাওয়াতি কার্যক্রমে ব্যয় করার নীতি বাস্তবায়নেও সক্রিয় ভূমিকা রাখে।
কেন্দ্রীয় দাওয়াহ বিভাগই সংগঠনের দাওয়াতি স্পিরিট, কাজের সমন্বয় এবং ধারাবাহিক গতিকে সুসংহত রাখে।