কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিভাগ
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিভাগ সারা দেশের সরকারি-বেসরকারি কলেজ, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের মেধা, মনন ও যোগ্যতা বৃদ্ধির জন্য বাস্তবমুখী প্রোগ্রাম হাতে নেয়, যেমন: মেধাবী সংবর্ধনা, নবাগত সংবর্ধনা, ক্যারিয়ার গাইডলাইন, ক্যারিয়ার সামিট, শিক্ষাবৃত্তি প্রদান ইত্যাদি।
মেধাবী শিক্ষার্থীদের মানসিক গঠন ও দাওয়াতি প্রচেষ্টাকে শক্তিশালী করতে উপযুক্ত পরিকল্পনা করা এবং প্রয়োজন অনুযায়ী উপহার বা দাওয়াতি উপকরণ দেওয়া, এসব উদ্যোগও কলেজ বিভাগ সমন্বয় করে। প্রতিটি শাখায় আইডিয়া ক্লাব প্রতিষ্ঠা ও গাইডলাইন প্রদান, শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন ও কোচিংসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজন করে।
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিভাগ কলেজমুখী ছাত্রদের অ্যাকাডেমিক, নৈতিক এবং সাংগঠনিক উন্নয়নকে সুসংগতভাবে এগিয়ে নিতে কাজ করে।