এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
নারায়ণগঞ্জ মহানগর
নারায়ণগঞ্জ মহানগর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা সদস্য শাখা হিসেবে যাত্রা শুরু করে মূলত ২০০৮ সালে। এর পূর্বে এটি জেলা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে ২০১৪ সালে এসে এটি মহানগর শাখার মর্যাদা লাভ করে।


সমগ্র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বন্দর উপজেলার আংশিক (বন্দর, কলাগাছিয়া ও মুসাপুর) এবং সমগ্র সদর উপজেলা নিয়ে এ মহানগর গঠিত।
অত্র এলাকার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংগঠনের কার্যক্রম বিদ্যমান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আবাসিক এলাকাতেও সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও উপজেলার ইউনিয়নসমূহে সংগঠনের কাজ পরিচালিত হয়।


নারায়ণগঞ্জে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ না থাকায়, এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।


গত ফ্যাসিস্ট আমলে (২০০৮–২০২৪) ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর অসংখ্য ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছে। বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় আন্দোলনরত অবস্থায় প্রাণ হারান সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানার কর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল। এছাড়াও জুলাই ২০২৪-এর গণআন্দোলনে প্রাণ হারান সিদ্ধিরগঞ্জ থানার আরও দুইজন কর্মী—ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ ইরফান ভূইয়া এবং নটরডেম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওমর খান জুবায়ের।


ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে এ জনপদের শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন এবং পড়াশোনার একটি আদর্শ পরিবেশ গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনটি তাদের জনশক্তিকে কুরআন ও সুন্নাহভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেয়।
এছাড়াও সংগঠনটি সারাবছরব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি যেমন—কুইজ, বিতর্ক, স্কলারশিপ পরীক্ষা, অলিম্পিয়াড, নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।


সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ, রক্তদান, মশক নিধন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, টিউশনি ব্যবস্থাপনায় সহায়তা এবং বিভিন্ন ছাত্রবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষার্থীদের দাবী আদায়ে কর্মসূচি পালন করে থাকে। যেমন—ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রত্যক্ষ প্রচেষ্টায় ঢাকা–নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নির্ধারণ করা হয়েছে।