এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
মেডিকেল জোন
মেডিকেল জোন

মেডিকেল জোন শাখা, ঢাকায় অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রদের সমন্বয়ে ২০০৯ সালে কেন্দ্র-নিয়ন্ত্রিত সাথী শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক অগ্রযাত্রায় মেডিকেল জোন ঢাকার অধিকাংশ মেডিকেল কলেজে নিজেদের কার্যক্রম বিস্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে, ১৮ জুলাই ২০১৯ সালে এটি কেন্দ্র-নিয়ন্ত্রিত সদস্য শাখা হিসেবে উন্নীত হয় যা এর সংগঠনিক পরিপক্বতা ও কার্যক্রমের বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

২০২৪ সালে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানে মেডিকেল জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক ভূমিকা পালন করে। আন্দোলনে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ, গুরুতর আহতদের জরুরি রক্তের ব্যবস্থা এবং সার্বিক চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত মেডিকেল টিম গঠন করা হয়। এই সময়ে মেডিকেল জোনের বহু কর্মী নিজ দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতরভাবে আহত হন, এমনকি কেউ কেউ তাদের দৃষ্টিশক্তিও হারান যা তাদের আত্মত্যাগ ও মানবিক অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বর্তমানে মেডিকেল জোন চিকিৎসা অঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেশার্স রিসেপশন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া টুর্নামেন্ট এবং সিরাত প্রতিযোগিতাসহ নানাবিধ গঠনমূলক ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করছে। এসব উদ্যোগের মাধ্যমে তারা শিক্ষার্থীদের নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।