এই ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন
Chhatrashibir
Missing translation "site-name" for locale "bn-bd"
বাংলা
Eng
العربية
বন্ধ করুন
খুলনা মহানগর
খুলনা মহানগর

খুলনা মহানগর ছাত্রশিবিরের পথচলা ১৯৭৭ সাল থেকে। খুলনা সিটি কর্পোরেশন, পার্শ্ববর্তী ইউনিয়ন (আড়ংঘাটা,জলমা) ও লবনচরা থানা নিয়ে এ শাখা গঠিত। শহীদি কাফেলার এ শাখা ৫ জন শহীদের স্মৃতি বহন করে আছে(আবুল কাশেম,মুন্সী আব্দুল হালিম,আমিনুল ইসলাম বিমান,আমানিল্লাহ এমন ও রহমত আলী)।

শিবির নামটির সাথে জড়িয়ে আছে এই মহানগরের জনশক্তি সিদ্দিক জামাল ভাইয়ের নাম। শিবিরের প্রথম বিজয়ের সাক্ষী হয়ে আছে এই মহানগরের ক্যাম্পাস সরকারি আজম খান কমার্স কলেজ। একাধিক শহীদের স্মৃতি বহন করছে দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি বি এল কলেজ।


সাংস্কৃতিক জগতের সাথে জড়িয়ে আছে খুলনা মহানগরের জনশক্তি মতিউর রহমান মল্লিকের নাম। ছাত্রশিবিরের ইতিহাসের ৫ জন সহ-সভাপতির ১ জন খুলনা মহানগরের শেখ কামরুল আলম। শিবিরের আন্দোলন সংগ্রামের ইতিহাসে খুলনা মহানগর অগ্রণী ভূমিকা পালন করে সমসময়।

২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন মহানগর শিবিরের অসংখ্য দায়িত্বশীল। দক্ষিনাঞ্চলের অন্যতম শাখা হিসেবে খুলনা মহানগর আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের নিয়োজিত ছিলো,আছে এবং থাকবে ইনশাআল্লাহ্।